Get In Touch
Address: R#6, H#3, Block#D,
Section -12, Mirpur Dhaka
01923 100 400
Dorgah Gate, Sylhet City 3100 Bangladesh
SYLHET
শাহজালাল দরগাহ্র ইতিহাস ও ভ্রমণ গাইড
সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হল হযরত শাহজালাল (রহ.) দরগাহ্। ১৩০৩ খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ৩৬০ জন আউলিয়ার সঙ্গে হযরত শাহজালাল (রহ.) সিলেটে আসেন। তিনি সনাতন ধর্মাবলম্বী রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করে ইসলাম প্রচার করেন এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
মৃত্যু: ১৩৪৬ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং সিলেটেই তাঁকে দাফন করা হয়।
দরগাহ্: হযরত শাহজালাল (রহ.)-এর কবরটিকে কেন্দ্র করে গড়ে ওঠে এই বিখ্যাত দরগাহ্, যা এখন বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান।
প্রতিদিন হাজারো মানুষ এই দরগাহ্তে আসে দোয়া করতে এবং আশীর্বাদ লাভের আশায়।
কিভাবে যাবেন?
ঢাকা থেকে সিলেট (সড়ক, রেল ও বিমান পথে)
বাসে: ঢাকার বিভিন্ন স্থান থেকে এসি ও নন-এসি বাস সিলেট শহরে যায় (সময়সীমা: ৫-৬ ঘন্টা)।
ট্রেনে: ঢাকা থেকে উপবন এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে সিলেট রেলস্টেশন পৌঁছানো যায় (সময়সীমা: ৭-৮ ঘন্টা)।
বিমানে: ঢাকা থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট রয়েছে (সময়সীমা: ৪৫-৫০ মিনিট)।
সিলেট শহর থেকে দরগাহ্
লোকেশন: দরগাহ্ মহল্লা, সিলেট
রিকশা/সিএনজি: সিলেট রেলস্টেশন থেকে মাত্র ১০-১৫ মিনিটের পথ।
প্রাইভেট কার: সিলেট শহরের যে কোনো স্থান থেকে সহজেই যাওয়া যায়।
খরচ ও দর্শনার্থীদের জন্য তথ্য
প্রবেশ ফি: ফ্রি (কোনো টিকেট লাগে না)
সন্ধ্যার পর দরগাহ্ এলাকায় বসে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাজার চত্বরে কবুতর ও বিভিন্ন ঐতিহ্যবাহী কাঠামো দেখা যায়।
মাজারের ভেতরে প্রবেশের সময় মাথায় কাপড়/টুপি পরা উত্তম।
আশেপাশের দর্শনীয় স্থান:
হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার (৬ কিমি দূরে)
কিন ব্রিজ ও সুরমা নদী
জাফলং (৫০ কিমি দূরে)
রাতারগুল সোয়াম্প ফরেস্ট